সংবাদ শিরোনামঃ
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ: দেবহাটার বিভিন্ন স্থানে বকুল গাছ রোপণ করলো ‘আমাদের টিম’ দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক পটগান অনুষ্ঠিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর এনামুল ডিজিটাল সেন্টার গোল্ড ক্যাটাগরির দেশসেরা ২য় উদ্যোক্তা নির্বাচিত  বুড়িগোয়ালিনী ভামিয়া স্লুইসগেটের দুপাশে ফাটল, নোনা পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কায় কয়েকটি এলাকা জলবায়ু ক্ষতিপূরনে কৃষকের নগদ সহায়তা,প্রশিক্ষণ ও আবহাওয়া সতর্কতা প্রদানের দাবী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেবহাটার সখিপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
কয়রায় জাতীয় যুব দিবস পালন

কয়রায় জাতীয় যুব দিবস পালন

কয়রা(খুলনা)প্রতিনিধি :

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষ্যে কয়রা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বুধবার(১ নভেম্বর) সকাল ১০ টায়  উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) বি এম তারিক উজ জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা,মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন,কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সদর উদ্দীন আহমেদ।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আছাদুল হক।
আলোচনা সভা শেষে টেকাব প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাজে সনদ বিতরণ ও ৬ জন যুব ও যুব মহিলাদের মাঝে ২ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *