সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাংলাদেশের উপকূলে বিপদসংকুল সময় শুরু নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ পেট্রোল পাম্পে প্রশাসনের হঠাৎ অভিযান, তদারকিতে শ্যামনগর উপজেলা প্রশাসন কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
নেত্রকোণায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নেত্রকোণায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধিঃ

নেত্রকোণায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকালে কালেক্টরেট প্রাঙ্গনে চেতনার বাতিঘর চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান লিটন, জেলা পুলিশ প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষ।

এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী থাকছে আলোচনা সভা, জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুুর ভাষণ প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *