সংবাদ শিরোনামঃ
শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ১৪  দেবহাটায় অবৈধ ভাবে বালি উত্তোলন করায় জরিমানা দেবহাটা থানার নবাগত ওসি’র সাথে উপজেলার ইউনিয়ন বিএনপির নেতাদের সৌজন্যে সাক্ষাৎ দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সৌজন্যে সাক্ষাৎ ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড
বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকগণের সংবর্ধনা

বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকগণের সংবর্ধনা

 

স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকগণের অবসর জনিত সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কল্যাণ সমিতির আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক আখতারুজ্জামান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় সংবর্ধনা অলোচনা সভায় বক্তব্য রাখেন, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব সরকার, সদস্য প্রধান শিক্ষক আব্দুল আহাদ বকুল, প্রধান শিক্ষক একেএম মাহবুর রহমান, অবসর প্রধান শিক্ষক আজিজুর রহমান, মোশারফ হোসেন ডাকুয়া, হাবিবুর রহমান আকন্দ, শাহজাহান মিঞা প্রমূখ। পরে অবসর প্রধান শিক্ষকগণকে সম্মাননা স্মারক, উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন অতিথিগণ। অবসর ১৬ জন প্রধান শিক্ষকগণের মধ্যে দুইজনকে মরোণত্তর সম্মাননা স্বারক প্রদান করা হয়। যাদেরকে অবসর জনিত সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন- প্রধান শিক্ষক আজিজুর রহমান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান আকন্দ, মোজাম্মেল হক, ইউনুছ আলী প্রামানিক, জাহির উদ্দি মিঞা, আব্দুস ছালাম মিয়া, মুহাম্মদ মুজাম্মেল হক, ছাইদুর রহমান মন্ডল, রফিকুল ইসলাম সরকার, মোশারফ হোসেন ডাকুয়া, মকবুল হোসেন, আব্দুর রশীদ প্রামানিক, শাহজাহান মিঞা, নুরুল ইসলাম সরকার, ফজলুল হক সরকার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *