সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কয়রায় সামুদ্রিক শৈবাল চাষের উপর কৃষক প্রশিক্ষন

কয়রায় সামুদ্রিক শৈবাল চাষের উপর কৃষক প্রশিক্ষন

 

মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিনে গবেষণা বিভাগ গাজীপুরের উদ্যোগে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ফার্মগেট ঢাকার সহযোগিতায় কয়রায় সামুদ্রিক শৈবাল চাষের উপর কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষনে কয়রা ও শ্যামনগর উপজেলার ৬০ জন কৃষক কৃষানী অংশ গ্রহণ করেন। সরেজমিন কৃষি গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরেজমিনে গবেষণা বিভাগ বারি গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মাজারুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন সরেজমিন কৃষি গবেষণা বিভাগ বারি গাজীপুরের এস এস ও ড.ফারুক হোসেন, ড. মোঃ কামরুল ইসলাম,ড. শাহাদাত হোসেন ও ড. অপুর্ব চাকী। প্রশিক্ষনে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কক্সবাজারের এস এস ও ড. মোঃ শরফুদ্দীন ভুইয়া ও খুলনার এস এস ও ড. মাশফিকুর রহমান। এতে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, ইমতিয়াজ উদ্দিন, শাহাজাহান সিরাজ, সরেজমিন গবেষণা বিভাগ খুলনার এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, স্থানীয় কৃষক মফিজুল ইসলাম মুন্না, খোকন ঢালী, বাসন্তী মুন্ডা প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *