সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুর্ধর্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাংলাদেশের উপকূলে বিপদসংকুল সময় শুরু নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ পেট্রোল পাম্পে প্রশাসনের হঠাৎ অভিযান, তদারকিতে শ্যামনগর উপজেলা প্রশাসন কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে
দেবহাটায় নোড়া-চারকুনিতে ভূমিহীন সমাবেশে বক্তরা: রিসিভারের ভয় দেখিয়ে ভূমিহীনদের নিয়ে ছিনিমিনি করতে দেওয়া হবে না

দেবহাটায় নোড়া-চারকুনিতে ভূমিহীন সমাবেশে বক্তরা: রিসিভারের ভয় দেখিয়ে ভূমিহীনদের নিয়ে ছিনিমিনি করতে দেওয়া হবে না

 

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার নোড়া-চারকুনিতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪ টায় নোড়া-চারকুনি ভূমিহীন পল্লী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নোড়া-চারকুনি ভূমিহীন কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে দেবহাটা উপজেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য দেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি কমরেড অদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি শেখ শওকাত আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, দেবহাটা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ তাজুল ইসলাম, লাবসা ভূমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল ইসলাম, ভূমিহীন নেতা আমজাদ হোসেন, ইয়াদ আলী, বাবু রাম মন্ডল প্রমুখ।
এসময় বক্তরা বলেন, সরকারি জমি প্রকৃত ভূমিহীনদের নামে স্থায়ী বন্দোবস্ত দিতে হবে। রিসিভার না দিয়ে ভূমিহীন পরিবারের মাঝে সুষ্ঠ ভাবে দলিল হস্তান্তর করতে হবে। একই সাথে যারা ভূমিহীনদের নিয়ে যারা নানা সুবিধা ভোগ করে আসছে তাদেরকে পরিত্যাগ করার কথা বলেন বক্তরা।
উল্লেখ করে আরো বলেন, খাস জমি ভূমিহীনদের অধিকার। তাই সরকারের খাস জমি নোড়া-চারকুনি এলাকায় ২০০৭ সাল থেকে ভূমিহীনরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। আমরা কোন সহিংসতা বা বিশৃঙ্খলার সাথে কখনোই ছিলাম না। আগামীতেও আইনের প্রতিশ্রদ্ধা রেখে সরকারের সুদৃষ্টি কামনা করছি। কোন দাললকে ভূমিহীন মানুষদের নিয়ে খেলা করতে দেওয়া হবে না। যদি কেউ কোন ষড়যন্ত্রে লিপ্ত হয় তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। সাম্প্রতিক একটি চক্র আইডি কার্ডের ফটোকপি ও দেড় হাজার টাকা তুলছেন প্রতিটি পরিবার থেকে। যে খানে সরকার ভূমিহীনদের জমি ও ঘর নির্মান করে দিচ্ছেন তখন একটি গ্রæপ ভূমিহীনদের শোষন করে আসছেন দীর্ঘদিন ধরে। আমরা আর তাদের ব্যবাহার হব না আর অন্যদের পুঁজি করে ব্যবসা করতে দেওয়া হবে না। সাবেক সভাপতি আব্দুল গফ্ফার ভূমিহীনদের জমি বিভিন্ন জনের কাছে বিক্রি করে বহু টাকা হাতিয়ে নিয়েছে। সেই সুযোগ আর দেওয়া হবে না। বক্তরা প্রশাসনের মাধ্যমে প্রকৃতদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবি করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *