সংবাদ শিরোনামঃ
গাবুরা খাদ্যবান্ধব ডিলার বিরুদ্ধে প্রশ্নের ঝড় উঠছে, অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব সুন্দরবনে জিম্মি জেলে উদ্ধার অভিযান: কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি  পহেলা এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম,প্রস্তুত করা হচ্ছে নৌকা সুন্দরবনে জেলে অপহরণ: মুক্তিপণ দাবির অভিযোগ ‘নানা ভাই বাহিনী’র বিরুদ্ধে কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে দুধর্ষ ডাকাত ইয়ার আলী অস্ত্রসহ গ্রেপ্তার কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাবুরা ইউনিয়নে জ্বালানি সংকট: ড্রামে তেল সরবরাহের দাবি ব্যবসায়ীদের বুড়িগোয়ালিনীতে কাঁকড়ার পয়েন্টে বিষ প্রয়োগ: প্রায় ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ প্রতিবন্ধী মেয়েকে জোরকরে কথা রেকডিং করে ফেসবুকে প্রচার করায় থানায় অভিযোগ শ্যামনগরে ইয়ুথ প্লান বাংলাদেশ-এর আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত
সুন্দরবনে জিম্মি জেলে উদ্ধার অভিযান: কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি 

সুন্দরবনে জিম্মি জেলে উদ্ধার অভিযান: কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি 

নিজস্ব প্রতিনিধি:
সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল নানা ভাই এর হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধারে ব্যাপক অভিযান শুরু করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার সকাল থেকে কোস্ট গার্ডের একাধিক টিম সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
 তবে জিম্মি থাকা ব্যক্তির বিষয় টি তার পরিবার গোপন রাখার চেষ্টা করছে বলে জানাযায়।
বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্নভাবে ওই পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে মাছ ধরার সময় গাবুরা সংলগ্ন সুন্দরবনের কালাগাছিয়া অফিস এলাকার বাদুরঝুলি খাল থেকে ওই জেলেকে অপহরণ করে নানা ভাই বাহিনীর সদস্যরা। পরে জিম্মি জেলের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে ডাকাত দলটি।
ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলে ও বনজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। এ অবস্থায় বাংলাদেশ কোস্ট গার্ড দ্রুত অভিযান শুরু করে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জিম্মি জেলেকে  উদ্ধারের লক্ষ্যে সুন্দরবনের বিভিন্ন খাল, নদী ও দুর্গম বনাঞ্চলে অভিযান চালানো হচ্ছে।
 সন্দেহভাজন কয়েকটি স্থানে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে এবং ডাকাতদের সম্ভাব্য অবস্থান চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, সুন্দরবনে দীর্ঘদিন ধরে নানা ভাই  বাহিনী দস্যু চক্র সক্রিয় রয়েছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তারা দুর্বল হলেও সুযোগ পেলেই আবার সক্রিয় হয়ে ওঠে। ফলে উপকূলীয় এলাকার জেলে ও বনজীবীদের জীবিকা নির্বাহে চরম ঝুঁকি তৈরি হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *