সংবাদ শিরোনামঃ
সাবেক বস্ত্রমন্ত্রীর পুত্রবধূ নিশিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি কালিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান অতিথি হাফেজ মুঃ রবিউল বাসার সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান: ২২ জেলে আটক, দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফিরলে গণসংবর্ধনায় বারণ করলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি মহাদয়কে কয়রায় শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  বেসরকারি সংস্থা প্রেরনা’র আয়জনে মুন্সিগঞ্জে সুন্দরবন দিবস উদ্‌যাপন  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণা কে দেখতে চায় জনগন কালিগঞ্জ থানা মসজিদের খতিব মাওঃ আশরাফুল ইসলাম আজিজীকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হচ্ছে মাহে রমজান নূরনগরে বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী জেহের আলী সরদার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান: ২২ জেলে আটক, দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান: ২২ জেলে আটক, দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ

এম এ হালিম ঃ

সুন্দরবন-এর মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২২ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের ব্যবহৃত দুটি ট্রলার, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং কয়েক মন শাপলা পাতা মাছ জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (সকাল ১০টা) নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে মান্দারবাড়িয়া সংলগ্ন নদী এলাকায় সন্দেহজনকভাবে মাছ আহরণের সময় জেলেদের আটক করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, জেলেরা অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণ করছিলেন।
অভিযানকালে দুটি ট্রলার থেকে,দড়িবড়শি, বরফের বক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি আনুমানিক ৪০০ কেজি শাপলা পাতা মাছও জব্দ করা হয়েছে। জব্দকৃত ট্রলার ও সরঞ্জাম বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে।
আটক ২২ জন জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ আহরণ বন্ধে বনবিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা ও কঠোর নজরদারির মধ্যেও কিছু অসাধু জেলে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে সুন্দরবনের ভেতরে প্রবেশ করছেন। তবে বনবিভাগ বলছে, আইন অমান্য করে বনসম্পদ আহরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবনের পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি থাকে। এ ধরনের অভিযানের মাধ্যমে বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কাজ করছে। আটককৃত জেলেরা হলেন

১. জামাল হওলাদার (৩২), পিং- ছাত্তার হাওলাদার, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ২. মোঃ ছোমেদ (৪৫), মমিনুদ্দিন হাওলাদার, গ্রাম: মহিপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৩. মোঃ কালু (৪৮), পিং- আবুল ফরাজ হাওলাদার, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৪. ফরহাদ (৩০), পিং- আব্দুল মজিদ, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৫. মোঃ ইয়াছিন খান (৪০), পিং- আব্দুর রহমান খান, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৬. দুলাল গাজী (৩০), মোঃ শাহ আলম গাজী, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৭. মোঃ হানিফ হাওলাদার (৪০), পিং- মৃত ওয়াহেদ হাওলাদার, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৮. মোঃ রাসেল (৩০), পিং- মজিবর হাওলাদার, গ্রাম: চাপলি, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ৯. মোঃ শফিকুল খান (২০), পিং- মফিজ খান, গ্রাম: কোদালীয়া, থানা: মোল্লাহাট, জেলা: বাগেরহাট, ১০. রাজীব হাওলাদার (অপ্রাপ্ত), পিং- জামাল হাওলাদার, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ১১. ইসমাইল (অপ্রাপ্ত), পিং- মোঃ নিজাম মির, গ্রাম: তালতলী, থানা: তালতলী, জেলা: পটুয়াখালী, ১২. ইব্রাহিম (অপ্রাপ্ত), পিং-আফজাল হাওলাদার, গ্রাম: আলীপুর, থানা: মহিপুর, জেলা: পটুয়াখালী, ১৩. মোঃ শরিফ মিয়া (অপ্রাপ্ত), পিং- বাদশা মিয়া, গ্রাম: দক্ষিন বড়বিঘা, থানা: পটুয়াখালী সদর, জেলা: পটুয়াখালী। এ বিষয়ে জেলেদের কাছে জানতে চাইলে, জেলেরা বলেন কুয়াশার কারণে আমরা পথ ভুলে মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি আসলে বন বিভাগের একটি টহল দল আমাদেরকে আটক করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *