এম এ হালিম শ্যামনগর থেকে।
সাতক্ষীরার উপকূলীয় ইউনিয়ন শ্যামনগরের গাবুরায় কর্মরত বেসরকারী সেবা সংস্থা ব্রতীর বাস্তবায়নে দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় পবিত্র রমজান উপলক্ষে ৫০০ প্রন্তিক ও দুস্থ্য পরিবারে খাদ্যসমগ্রী প্রদান করা হয়েছে ।
শনিবার(১৪ মার্চ) শনিবা সকাল ১০ টার সময় ব্রতী সমাজ কল্যাণ সংস্থার কর্ম এলাকা গাবুরার চৌদ্দরশি, চাঁদনীমুখা ও ডুমুরিয়া ঘাটে নদী পথে ৫০০ পরিবারকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সমগ্রীর মধ্যে ছিল চাউল ৪ কেজি, ডাউল ১ কেজি , আলু ৩ কেজি, চিনি ১ কেজি, পেয়াজ ২ কেজি, তেল ১ লিটার, খেজুর ৫০০ গ্রাম, সেমাই ২ প্যাকেট, সোলা ১ কেজি।

পবিত্র রমজান মাসে গাবুরার দুস্থ্য, নারী প্রধান ও প্রান্তিক পরিবার গুলো ভাল খাবার পায় না। খাদ্য অভাবে রমজান যায় অনেক কষ্টে। এমতবস্থায় প্রতি বছরের ন্যায় নাবিকের এ খাদ্য সহায়তা পেয়ে অনেক খুশি অতিদরিদ্র পরিবারের মানুষেরা। বিতরণে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম, নাবিকের শিশু সুরক্ষা প্রকল্পের প্রকল্প ম্যানেজার সাইফুর রহমান, প্রকল্প সুপারভাইজার মনিরুল ইসলাম, ব্রতী ও নাবিকের অন্যন্য স্টাফ। চেয়ারম্যান ও কমিউনিটির লোকেরা নাবিকের দেওয়া খাদ্য,বস্ত্র, নিরাপদ বাসস্থান ও স্বাস্থ্যসেবার প্রশংসা করে বলেন নাবিকের দীর্ঘ সুদূর প্রসারী সেবার মাধ্যমে গাবুরার দুর্যোগ কবলিত নিম্নবৃত্তের মানুষের ভাগ্য ফিরেছে।
উল্লেখ্য নাবিকের সহায়তায় ব্রতী গাবুরাতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবার গুলোর শিশু পুনর্বাসন, সুপেয় খাবার পানি, ভাসমান স্বাস্থ্যসেবা, কমিউনিটি প্রশিক্ষণ, আয়বৃদ্ধিমুলক কার্য্যক্রম ও সেচ্ছাসেবায় মানবাধিকার সংরক্ষণ বিষয়ে বিভিন্ন উন্নয়নমুলক প্রকল্পের কাজ করে আসছেন। এ ছাড়াও দুর্যোগে খাদ্য সহায়তা, কুরবানীর মাংস বিতরণ, শিতবস্ত্র বিতরণসহ নানা জরুরী সহায়তা প্রদান করে আসছেন।
Leave a Reply