সংবাদ শিরোনামঃ
কয়রায় সৌদি সরকারের পাঠানো খেজুর মাদরাসা ও এতিমখানায় সুষ্ঠুভাবে বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল পশ্চিম সুন্দরবন এলাকায় আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বনদস্যুরা, আতঙ্কে জেলেরা কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাংলাদেশের উপকূলে বিপদসংকুল সময় শুরু নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে ঈদ উপহার বিতরণ পেট্রোল পাম্পে প্রশাসনের হঠাৎ অভিযান, তদারকিতে শ্যামনগর উপজেলা প্রশাসন কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা ও তেল জব্দ কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে গাবুরায় সুন্দরবন নারী দল সুপেয় পানি প্লান্টের শুভ উদ্বোধন
রমজান উপল‌ক্ষ্যে গাবুরায় নদীর মাঝেই নারীদের নামিয়ে নাবিকের খাদ‌্য সমগ্রী বিতরণে স্থানীয়দের ক্ষোভ

রমজান উপল‌ক্ষ্যে গাবুরায় নদীর মাঝেই নারীদের নামিয়ে নাবিকের খাদ‌্য সমগ্রী বিতরণে স্থানীয়দের ক্ষোভ

গাবুরা(শ্যামনগর) প্রতিনিধি।সাতক্ষীরার উপকূলীয় ইউনিয়ন শ্যামনগরের গাবুরায় কর্মরত বেসরকারী সেবা সংস্থা ব্রতীর বাস্তবায়নে দাতব্য সংস্থা নর্থ আমেরিকান বাংলাদেশি ইসলামিক কমিউনিটি (নাবিক) এর সহায়তায় প‌বিত্র রমজান উপলক্ষে ৫০০ প্রন্তিক ও  দুস্থ্য পরিবারে খাদ‌্যসমগ্রী প্রদান ক‌রা হয়েছে।

শ‌নিবার (১৪ মার্চ ) সকাল ১০ টায় ব্রতী সমাজ কল‌্যাণ সংস্থার কর্ম এলাকা গাবুরার চৌদ্দর‌শি, চাঁদনীমুখা ও ডুমু‌রিয়া ঘাটে নদী পথে। এ সময় চাঁদনীমুখা ঘাটে বেশ কিছু নারীদের পানিতে নামিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ব্রততী সমাজ কল্যাণ সংস্থার ম্যানেজার সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন চাঁদনিমুখা এলাকায় কিছু সদস্য তাদেরকে পানিতে নামিয়ে এই খাদ্য দিতে হয়েছে, কারণ জানতে চাইলে তিনি বলেন ওই স্থানে আমাদের ট্রলার না উঠার কারণে তাদেরকে নিচে নেমে এই খাদ্য সামগ্রী গ্রহণ করতে হয়েছে। ম্যানেজার সাইফুল ইসলাম আরো বলেন, প্রতিবছর গাবুরায় অসহায় পরিবার কে চিহ্নিত করে, খাদ‌্য সহায়তা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ৫শ দুস্থপরিবারকে খাদ‌্য সমগ্রী দেওয়া হয়েছে। নারীদের নদীতে নামিয়ে ত্রাণ সামগ্রী দেওয়া ঠিক হয়েছে কিনা জানতে চাইলে স্থানীয় বেশ কিছু মানুষ বলেন বয়স্ক নারীদের এভাবে নদীতে নামিয়ে ত্রাণ দেওয়াটা ঠিক হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *