সংবাদ শিরোনামঃ
সাবেক বস্ত্রমন্ত্রীর পুত্রবধূ নিশিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি কালিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান অতিথি হাফেজ মুঃ রবিউল বাসার সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান: ২২ জেলে আটক, দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফিরলে গণসংবর্ধনায় বারণ করলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি মহাদয়কে কয়রায় শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  বেসরকারি সংস্থা প্রেরনা’র আয়জনে মুন্সিগঞ্জে সুন্দরবন দিবস উদ্‌যাপন  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণা কে দেখতে চায় জনগন কালিগঞ্জ থানা মসজিদের খতিব মাওঃ আশরাফুল ইসলাম আজিজীকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হচ্ছে মাহে রমজান নূরনগরে বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী জেহের আলী সরদার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
বেসরকারি সংস্থা প্রেরনা’র আয়জনে মুন্সিগঞ্জে সুন্দরবন দিবস উদ্‌যাপন 

বেসরকারি সংস্থা প্রেরনা’র আয়জনে মুন্সিগঞ্জে সুন্দরবন দিবস উদ্‌যাপন 

 শ্যামনগর প্রতিনিধি।
 বেসরকারি সংস্থা প্রেরনা এর বাস্তবায়িত “দূর্বার প্রকল্প” এর আয়জনে মুন্সিগঞ্জের চুনকুড়িতে  সুন্দরবন দিবস উদ্‌যাপন করা হয়েছে বুধবার (১৮ ফেব্রুয়ারী ) সকাল ১০ টায়।
দিবসটি উপলক্ষে নৌকা র‌্যালি, প্লাস্টিক সামগ্রী  অপসারণ কার্যক্রম, সচেতনতা মূলক র‌্যালি, শপথ গ্রহণ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নদীপথে বর্ণাঢ্য নৌকা র‌্যালি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষার গুরুত্ব তুলে ধরেন। জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও পরিবেশগত অবক্ষয়ের মতো হুমকি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
প্লাস্টিক সংগ্রহ ও অপসারণ কার্যক্রমের মাধ্যমে আশপাশের এলাকা পরিষ্কার করা হয়, এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা,
এছাড়া একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে শপথ গ্রহণ করেন— প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য না ফেলা এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
 উক্ত অনুষ্ঠানে প্রেরনা’র নির্বাহী পরিচালক সম্পা  গোস্বামী’র সভাপত্তিতে
আলোচনা সভায় বক্তারা সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব, উপকূলীয় জনগোষ্ঠীকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা প্রদান, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জীবিকায় এর অবদানের বিষয়টি তুলে ধরেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য সম্পদ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
দিবস টি পালনে বন বিভাগের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, স্থানীয় যুবক-যুবতী, বনজিবি পরিবার, কমিউনিটির সদস্য ও বিভিন্ন অংশীজন স্বতঃস্ফূর্তভাবে  অংশগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *