সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে দুধর্ষ ডাকাত ইয়ার আলী অস্ত্রসহ গ্রেপ্তার কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাবুরা ইউনিয়নে জ্বালানি সংকট: ড্রামে তেল সরবরাহের দাবি ব্যবসায়ীদের বুড়িগোয়ালিনীতে কাঁকড়ার পয়েন্টে বিষ প্রয়োগ: প্রায় ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ প্রতিবন্ধী মেয়েকে জোরকরে কথা রেকডিং করে ফেসবুকে প্রচার করায় থানায় অভিযোগ শ্যামনগরে ইয়ুথ প্লান বাংলাদেশ-এর আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত। বুড়িগোয়ালিনীতে ঐতিহ্যবাহী ৪ দলীয় কাবাডি খেলা অনুষ্ঠিত
বুড়িগোয়ালিনীতে কাঁকড়ার পয়েন্টে বিষ প্রয়োগ: প্রায় ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ

বুড়িগোয়ালিনীতে কাঁকড়ার পয়েন্টে বিষ প্রয়োগ: প্রায় ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে এক কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার কাঁকড়া মারা গেছে বলে দাবি করেছেন পয়েন্টের মালিক বিল্লাল গাজী।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার(২৭ মার্চ) ভোর রাতে স্থানীয় আশরাফ আলী নামের এক ব্যক্তি এ বিষ মেরেছে বলে জানান বিললাল গাজী। বুড়িগোয়ালিনী এলাকার বিললাল গাজীর কাঁকড়া সংরক্ষণ পয়েন্টে বিষ প্রয়োগ করে। সকালে কর্মচারীরা পয়েন্টে গিয়ে দেখতে পান পানিতে থাকা বক্সে অধিকাংশ কাঁকড়া মরে ভেসে উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বিললাল গাজী জানান, “আমার পয়েন্টে থাকা বিপুল পরিমাণ কাঁকড়া রাতের মধ্যে বিষ দিয়ে মেরে ফেলা হয়েছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে আমি মনে করি।”
স্থানীয় বাসিন্দারা জানান, এমন ন্যাক্কারজনক ঘটনা এলাকায় আগে খুব একটা দেখা যায়নি। তারা বলেন, “কারও সঙ্গে শত্রুতা থাকলে এভাবে জীবিকা ধ্বংস করা কোনোভাবেই মানবিক নয়। যারা এ কাজ করেছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কিনা তা জানতে চাইলে বিললাল গাজী জানান ৯৯৯ ফোন দিয়েছি এবং শ্যামনগর থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। অভিযুক্ত আশরাফ আলীর কাছে বিষ মারার বিষয়ে জানতে চাইলে তিনি বিষ পাতার বিষয়টি অস্বীকার করেন তবে বিল্লাল গাজীর সাথে বাকবিতান্ড হয়েছে এটাই স্বীকার করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *