সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শিক্ষানুরাগী মোঃ জেহের আলী সরদার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার
মাগরিব নামাজবাদ সমাজসেবক জেহের আলী সরদার এর পরিবারের আয়োজনে রামচন্দ্রপুর বাইতুল হামদ জামে মসজিদে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামায়ে কেরামগণ, মাদ্রাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক-সাংবাদিক, আত্মীয় স্বজন ও এলাকার
গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জেহের আলী সরদার এর স্মৃতিচারণ ও বর্ণাঢ্য জীবন নিয়ে দীর্ঘ আলোচনা করেন রামচন্দ্রপুর বাইতুল হামদ জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল ওহাব, হাফেজ মোঃ ইব্রাহিম, হাফেজ মোঃ ফয়সাল হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিগণ শিক্ষানুরাগ মোঃ জেহের আলী সরদার এর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে এবং বিভিন্ন মসজিদ-মাদ্রাসা সহ শিক্ষাঙ্গনে বিশেষ ভূমিকা রেখে গিয়েছেন তিনি। অত্র এলাকায় একজন সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবে সর্বজন প্রিয় মানুষ ছিলেন। আলোচনা শেষে সমাজসেবক মোঃ জেহের আলী সরদার এর রুহের মাগফিরাত, শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ আব্দুল ওহাব। উল্লেখ্য তিনি দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক এস এম জাকির হোসেন এর শ্রদ্ধেয় পিতা ও নূরনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত বিরুই সরদারের ছোট পুত্র। তিনি গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন।
Leave a Reply