সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে র‍্যাব ও পুলিশের অভিযানে দুধর্ষ ডাকাত ইয়ার আলী অস্ত্রসহ গ্রেপ্তার কালিগঞ্জে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত গাবুরা ইউনিয়নে জ্বালানি সংকট: ড্রামে তেল সরবরাহের দাবি ব্যবসায়ীদের বুড়িগোয়ালিনীতে কাঁকড়ার পয়েন্টে বিষ প্রয়োগ: প্রায় ১০ লাখ টাকার ক্ষতির অভিযোগ প্রতিবন্ধী মেয়েকে জোরকরে কথা রেকডিং করে ফেসবুকে প্রচার করায় থানায় অভিযোগ শ্যামনগরে ইয়ুথ প্লান বাংলাদেশ-এর আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান সহযোগী আটক শ্যামনগরে স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত। বুড়িগোয়ালিনীতে ঐতিহ্যবাহী ৪ দলীয় কাবাডি খেলা অনুষ্ঠিত
গাবুরা ইউনিয়নে জ্বালানি সংকট: ড্রামে তেল সরবরাহের দাবি ব্যবসায়ীদের

গাবুরা ইউনিয়নে জ্বালানি সংকট: ড্রামে তেল সরবরাহের দাবি ব্যবসায়ীদের

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি।

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন একটি দ্বীপ ইউনিয়ন হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। সরাসরি সড়ক পথে কোনো স্থানে যাতায়াত সম্ভব না হওয়ায় নৌপথই একমাত্র ভরসা স্থানীয়দের।
এ অবস্থায় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল সরবরাহে চরম সমস্যার মুখে পড়ছেন এলাকাবাসী। সাধারণত মোটরসাইকেলগুলো নৌকায় করে পারাপার করা হলেও তেল আনা বেশ ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে স্থানীয় তেল ব্যবসায়ী ও ভোক্তারা নিয়মিত সংকটে পড়ছেন।
এ পরিস্থিতি বিবেচনায় গাবুরা ইউনিয়নের স্থানীয়দের পক্ষ থেকে সকল তেল ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যেন তারা ড্রামে করে তেল সরবরাহের ব্যবস্থা করেন। এতে করে সহজে ও নিরাপদে নৌপথে তেল পরিবহন সম্ভব হবে এবং স্থানীয় জনগণের ভোগান্তি কিছুটা হলেও কমবে।
স্থানীয়রা জানান, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও এ বিষয়ে নজর দেওয়া জরুরি বলে মনে করছেন তারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *