সংবাদ শিরোনামঃ
সাবেক বস্ত্রমন্ত্রীর পুত্রবধূ নিশিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের দাবি কালিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান অতিথি হাফেজ মুঃ রবিউল বাসার সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় অভিযান: ২২ জেলে আটক, দুই ট্রলারসহ ৪শ কেজি শাপলা পাতা মাছ জব্দ শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় ফিরলে গণসংবর্ধনায় বারণ করলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি মহাদয়কে কয়রায় শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  বেসরকারি সংস্থা প্রেরনা’র আয়জনে মুন্সিগঞ্জে সুন্দরবন দিবস উদ্‌যাপন  জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণা কে দেখতে চায় জনগন কালিগঞ্জ থানা মসজিদের খতিব মাওঃ আশরাফুল ইসলাম আজিজীকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হচ্ছে মাহে রমজান নূরনগরে বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী জেহের আলী সরদার এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

কালিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে কার্য-নির্বাহী কমিটি’র সভা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি২০২৬) বেলা ১২টায় প্রেসক্লাবের নিজস্ব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সভায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন, পবিত্র রমজান মাসের ১০ই রমজানে প্রেসক্লাবে ইফতার মাহফিলের আয়োজন, ঈদুল ফিতরের পর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঈদ পুনর্মিলনী ও নব নির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা, বাস্তবায়নে কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি ক্লাবের চলমান উন্নয়নমূলক কাজ ও আর্থিক হিসাব-নিকাশ পর্যালোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী কমিটির সদস্য এস এম গোলাম ফারুক, প্রভাসক সেলিম শাহরিয়ার ও শেখ নাজমুল হোসেন প্রমুখ।বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব আরো দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। একই সঙ্গে রমজানের ইফতার মাহফিল ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরো সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সভায় উল্লেখ করা হয়, বর্তমান কমিটির নেতৃত্বে প্রেসক্লাবের দ্বিতল ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় অবকাঠামোগত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভবনের টাইলস সংযোজন, ডিজিটাল সাইনবোর্ড ও লাইট স্থাপনসহ সার্বিক আধুনিকায়নের মাধ্যমে প্রেসক্লাব এখন আরো দৃষ্টিনন্দন ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা কামনা করা

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *