কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে অবশেষে শীর্ষ সন্ত্রাসী দুধর্ষ ডাকাত ইয়ার আলী অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। ধর্মবর্ন নির্বিশেষে জনমনে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা এলাকার কৃষ্ণনগর ইউনিয়নের কুখ্যাত ডাকাত বাহিনীর অন্যতম নেতা, শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলী (৪৪) কে আটক করা হয়েছে। কালিগঞ্জ সার্কেলের অতিঃ পুলিশ সুপার মোঃ রাজিব এর নেতৃত্বে পুলিশ ও র্যাব -৬ এর সদস্যদের যৌথ অভিযানে শুক্রবার (২৭ মার্চ-২০২৬) সন্ধ্যা ৭টায় ইয়ার আলী, পিং-(৩৫) পিং- আব্দুল জব্বার তালুকদার, সাং- শংকরপুর

কে তার একান্ত সহযোগী কৃষ্ণনগরের আলমগীরের বাড়ি থেকে ০১(এক) টি নাইন, এম, এম পিস্তল, ৪ (চার) রাউন্ড গুলি, ২টি ওয়াকিটকি এবং ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন। বর্তমানে জিঙ্গাসাবাদ চলছে বলে জানাগেছে।
Leave a Reply