কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পল্লিতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুঁসে উঠেছে নারী পুরুষসহ মসজিদের মুসুল্লীরা। জুম্মা’র নামাজবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে মাদকের সাথে জড়িতদের আটকপূর্বক আশু ব্যবস্থা গ্রহনের দাবী।
জানাগোছে, উপজেলার দক্ষীন শ্রীপুর ইউনিয়নের ভগবান যশোমন্তপুর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম তার সহযোগী মাসুম শাহ ও শাহিনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার (২৭ মার্চ-২৬) জুমার নামাজ শেষে শাহাজী পাড়া বাইতুন নূর জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শতাধিক মুসুল্লির অংশগ্রহণে মানববন্ধনে বাইতুন নূর জামে মসজিদের সভাপতি আব্দুল আজিজ সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মোমেন, শিক্ষক সালাউদ্দিন আহমেদ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশান আলী, ইউপি সদস্য আব্দুল গনি, জামায়াত নেতা ওমর ফারুক, রেজাউল সাহাজী এবং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, মনিরুল ইসলাম মূলত সাতক্ষীরার সাতানী গ্রামের বাসিন্দা হলেও তিনি ভগবান যশোমন্তপুর এলাকায় এসে মাদকের বিস্তার ঘটিয়েছেন। একসময়ের শান্তিপূর্ণ এই এলাকায় তার মাধ্যমে মাদকের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে। যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।তারা আরও অভিযোগ করেন, কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অথবা মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। ফলে এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।বিক্ষোভকারীরা অবিলম্বে মনিরুল ইসলাম ও তার একান্ত সহযোগী মাছুম শাহ, শাহিন, মুকুন্দপুরের লিটনের ছেলে নাঈমকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া বক্তারা দাবি করেন, বিভিন্ন এলাকা থেকে কিছু মাদকসেবী তার কাছ থেকে নিয়মিত মাদক সংগ্রহ করে থাকে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। স্থানীয়দের প্রত্যাশা, পুলিশ ও প্রশাসন তাদের আটক করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এলাকাকে মাদকমুক্ত করবে।
Leave a Reply