সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে ছনকা মডেল প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনঃসভাপতি লুৎফর, সহ সভাপতি লিটন শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ
যুব রেডক্রিসেন্ট শ্যামনগর টিমের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

যুব রেডক্রিসেন্ট শ্যামনগর টিমের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

ডেক্স রিপোর্টঃ

ডেঙ্গুর প্রকোপ সারাদেশে বেড়ে চলছে, আসুন সকলে মিলে একসাথে ডেঙ্গু প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যে সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করেছে যুব রেডক্রিসেন্ট শ্যামনগর উপজেলার টিম।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা জনগুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের আওতাধীন শ্যামনগর উপজেলা যুব রেডক্রিসেন্ট টিমের উদ্যোগ এই সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে যুব সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার যুব রেডক্রিসেন্ট এর দলনেতা আনিছুর রহমান মিলন, বিভাগীয় প্রধান রক্ত মুন্তাকিমুল ইসলাম রুহানি, সদস্য রায়হানুল ইসলাম, আহাদুল্লাহ তরফদার, জামাল বাদশা, মুত্তাকী, ছন্দ মন্ডল, বৃষ্টি হালদার, তমা কুন্ড, হুজাইফা আল বাদশাহ, সুমাইয়া পারভিন, তামিম, সাদিয়া, সানজিদা, খাদিজা, হুমাইরা প্রমুখ।

উপজেলা দলনেতা আনিছুর রহমান মিলন বলেন, নিজেকে এবং আপনার পরিবারকে ডেঙ্গু থেকে নিরাপদ রাখতে সচেতন হোন, দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করুন। আসুন সকলে মিলে ডেঙ্গু মোকাবিলায় একসাথে কাজ করি। ডেঙ্গুতে আক্রান্ত হলে নিকটস্থ স্বাস্থ্য কমপেক্সে যোগাযোগ করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন, প্রচুরপানি ও তরল খাবার গ্রহণ করুন। পরিস্কার – পরিচ্ছন্নতা বজায় রাখুন। এছাড়াও মশারির ভেতর থাকতে হবে, যাতে আপনার থেকে মশার মাধ্যমে অন্যজন আক্রান্ত না হন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *