সংবাদ শিরোনামঃ
ইয়ুথ প্লান বাংলাদেশের প্রধান সমন্বয়কারী হিসেবে মোঃ ইমাম হোসাইনকে দায়িত্ব প্রদান নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা সুন্দরবনের হরিণ ধরার ৪২ টি মালা ফাঁদ উদ্ধার করেছে মুন্সিগঞ্জ বনটহল ফাঁড়ির সদস্যরা নওয়াপাড়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত অপারেশন ম্যানগ্রোভ শিল্ড; সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড পারুলিয়ায় শিশুশ্রম তথ্য সংগ্রহ ও পর্যালোচনা সভা মিসেস নুরজাহান পারভীন ঝর্ণার পক্ষ থেকে সাতক্ষীরা বাসী ও জাতীয়তাবাদী দলের জন্য শুভেচ্ছা বার্তা শ্যামনগরের ০৮ নং ইশ্বরীপুর ইউনিয়ন পরিষদে গণশুনানী অনুষ্ঠিত সুন্দরবনে হরিণ শিকারের ৪১টি ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগ
কালিগঞ্জে দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

কালিগঞ্জে দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে ইউপি দফাদার ও মহল্লাদারদের মাঝে বাইসাইকেল ও পোশাক সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুন) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে বাইসাইকেল ও পোশাক সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,

অনুষ্ঠানে অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার বারটি ইউনিয়নের ১৪২ জন গ্রাম্য দফাদার ও মহল্লাদারদের ১৪২টি বাই সাইকেল ও ১৪২ জনকে আনুষ্ঠানিকভাবে পোশাক প্রদান করা হয়।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন ও শারীরিক নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের জন্য নির্মিত ব্যারাক শুভ উদ্বোধন করেন।

ভবন উদ্বোধনের পর দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মইদুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *