সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

কালিগঞ্জ উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

মাসুদ পারভেজ কালিগঞ্জ থেকেঃ

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলা নববর্ষ ১৪৩০ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে থানার ওসি (তদন্ত) এবাদ আলী, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা ব্যানডাইজ কর্মকর্তা নাসিম শাহাদাত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন প্রমূখ।

সভায় যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ ১৪৩০ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় ও সাতক্ষীরা জেলার বৈশাখী উৎসব উদযাপনের সাথে সমন্বয় করে কালিগঞ্জ উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন করা হবে। বাঙালির হাজার বছরের ইতিহাস শিল্প, সাহিত্য, কৃষ্টি, কালচার তুলে ধরে পয়লা বৈশাখ সকাল সাড়ে আটটায় উপজেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বাইর হবে।

পরে উপজেলা অডিটোরিয়ামে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পবিত্র মাহে রমজানের কারণে ছোট করে সকল ইউনিয়ন পরিষদে বৈশাখী উৎসব উদযাপনের লক্ষ্যে সিদ্ধান্ত দিতে হয়। সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সাংবাদিক সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *