সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

শ্যামনগর (সাতক্ষীরা ) প্রতিনিধিঃ
 শ্যামনগর সাংবাদিক ঐক্যের আহবানে ১৫ মার্চ(বুধবার) সকাল ১১টায় শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবার কবীর। মানববন্ধন শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭১ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি বাবু বরুন ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক এসকে সিরাজ, শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, উপকুলীও প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,ও সাহেব রেজা, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েছ,জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর সভাপতি এর সভাপতিস জি এম রহমত আলী,শরুথ টিম এর পরিচালক এস এম জান্নাতুল নাঈম,। বক্তাগণ অনতিবিলম্বে ফিটনেস বিহিন ডাম্পার গাড়ী চলাচল বন্ধ সহ লাইসেন্স বিহিন ও জনবসতি,এবং শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পরিবেশ বিনষ্টকারি ইটভাটা বন্ধের দাবি জানানো হয়।
৩ কোটি ৩৬ লক্ষ্য টাকা ব্যয়ে কালিগঞ্জ থেকে শ্যামনগরের কিছু অংশ যমুনা খাল খননে সিদ্দিকুর রহমান বকুলের তেলের  পাম্প বাঁচাতে যারা অসহায় মানুষের দিকে ঘুরিয়ে খাল খনন করছে। তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ ছাড়া প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিক  ঐকের মাধ্যমে কঠোর কর্মসূচি প্রদান করার দাবি করা হয়। মানববন্ধন শেষে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপকূলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, ভেটখালী রিপোর্টার্স ক্লাব, উপজেলা অনলাইন নিউজ ক্লাব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাব, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সহ নূরনগর এর সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ সুমন, রিপোর্টাস  ক্লাবের সহ-সভাপতি স,ম ওসমান গনী সোহাগ ও অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *