সংবাদ শিরোনামঃ
গাবুরায় লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ শ্যামনগর বুড়িগোয়ালিনী খোলপাটুয়া নদীর ভাঙনে হুমকিতে বুড়িগোয়ালিনী, প্লাবনের শঙ্কায় ৮-১০ গ্রাম  কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব আলিপুরে প্রতিপক্ষের মারপিটে এক ব্যবসায়ী গুরুতর আহত: বিজ্ঞ আদালতে মামলা  দেবহাটার পারুলিয়ায় সন্ত্রাস, পতিতাবৃত্তি, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন শ্যামনগরে অংশীজনদের প্রথম বার্ষিক সভা সুন্দরবনে পৃথক ২ টি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা” অনুষ্ঠিত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীসহ সর্বমোট সাত জন ডাকাত অস্ত্র ও গোলাবারুদসহ কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ কালিগঞ্জের উজিরপুর প্রগতি সংঘের টিভি-চেয়ার সরিয়ে নেওয়াসহ কেওড়া গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ
কলারোয়ায় ইউএনও’র বিরুদ্ধে খতিবকে অপমান করার অভিযোগ:

কলারোয়ায় ইউএনও’র বিরুদ্ধে খতিবকে অপমান করার অভিযোগ:

কলারোয়া প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নির্বাহী অফিসার রুলি বিশ্বাসকে সালাম না দেওয়ায় উপজেলা পরিষদ জামে মসজিদের খতিবের সাথে অশোভন আচারণের অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উস্কানিতে রূপ দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকালে খতিব মতিউর রহমান বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করেছেন।

এদিকে ওই খতিবের সাথে ইউএনও’র কথপোকথনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দুই একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর দাখিলকৃত লিখিত অভিযোগ, গণমাধ্যমে প্রচারিত সংবাদ ও ভিডিও চিত্র থেকে জানা যায়, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মতিউর রহমান গত ১২ রবিউল আওয়াল ধর্মীয় অনুষ্ঠান করার লক্ষ্যে পরামর্শ নিতে গত ৮অক্টোবর শনিবার বেলা ১১টার দিকে মসজিদের সভাপতি উপজেলা নিবার্হী অফিসার রুলি বিশ্বাসের নিকট মোবাইল ফোনে কথা বলেন। কথা বলার সময় ‘সালাম’ দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে ইউএনও ঐ খতিবকে ভৎসনা করেন ও কটু কথাবার্তা বলেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর ইসলামী ফাউন্ডেশনের আহবানে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভায় উপস্থিত হন ওই খতিব। এ সময় উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস ওই ৮ অক্টোবর তারিখে মোবাইলে ‘সালাম’ না দেওয়ায় খতিবের উপর আবারও ক্ষিপ্ত হয়ে দুর্ব্যবহার করেন।
এ ব্যাপারে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাসের সরকারি মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
তবে বিষয়টি নিয়ে একটি বিশেষ মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তৎপর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানীমূলক পোস্টও দিচ্ছেন ওই মহলের কেউ কেউ। সাতক্ষীরার দু-একটি অনলাইন ও ফেসবুক পেজের খবরে আপত্তিকর ও উস্কানী মূলক মন্তব্যও করছেন অনেকে। ওইসব পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং অফিসিয়াল শৃংখলা ভঙ্গের মতো আপত্তিকর কথা লেখা ও বলা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যাতে উস্কানীর সুযোগ না পায় সেব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন সুধি মহল।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *