সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
শ্যামনগরে মেম্বরের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগরে মেম্বরের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

উৎপল মণ্ডল,(শ্যামনগর)প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরের ১নং ভূরুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর শোকর আলিকে মিথ্যা ভাবে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার ( ২০ অক্টোবার) বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার খানপুর গ্রামের রাস্তার পাশে বৃদ্ধ, বৃদ্ধা, শিশু, যুবক, যুবতীরদের সমন্বয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, আব্দুর রাজ্জাক গাজী ও মোঃ অলিউর তরফদারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ ছিলো। গত ১৫ অক্টোবর শনিবার সকালে আব্দুর রাজ্জাক লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর বানানোর চেষ্টা করে। অলিউল্লাহ তরফদার ও তার ছেলে আজিজুলের লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে দু’পক্ষ সংঘর্ষে ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক (৪৮) নিহত হয়।
নিহতের ছেলে মো: আফজাল হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় ১৫ জনের নামে মামলা করে। মামলায় মিথ্যা ভাবে নিরীহ মেম্বর শোকর আলী সহ সুশান্ত ও উত্তম মণ্ডলকে জরিয়ে দেয়।
তারা আরও বলেন, আমাদের মেম্বার শোকর আলী খুব ভালো মানুষ। বিরোধী পক্ষের লোকজনের কারসাজিতে মেম্বর সহ দুই অসহায় মানুষকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়েছে। তাদের কোন দিন কারোর সাথে ঝামেলা করতে দেখিনি চক্রান্ত করে তাদেরকে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে নির্দোষ মানুষদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে মামলার বাদী আফজাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের নাম দেয়া হয়েছে। বাইরের কাউকে জড়ানো হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *