সংবাদ শিরোনামঃ
শ্যামনগর উপজেলার গাবুরায় বেড়িবাঁধ রক্ষায় কঠোর অভিযানে চেয়ারম্যান  দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস যথাযথ ভাবে উদযাপন  দেবহাটা উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ আটুলিয়ায় ভিক্ষুকসহ তিন অসহায় মানুষের টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর বিরুদ্ধে, এলাকায় ক্ষোভ সাতক্ষীরার পারুলিয়ায় মৎস্যঘেরে ডাকাতিতে বাধা দেওয়ায় কুপিয়ে জখম। দেবহাটায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকা বন্য শুকর উদ্ধার, বনবিভাগের অভিযানে অবমুক্ত পলাতক আসামী ফরিদকে আটক করেছে কালিগঞ্জ থানা পুলিশ         কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ কালিগঞ্জ উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে
ইসরায়েলে পাওয়া গেছে চার হাজার বছর আগের উটপাখির ডিম

ইসরায়েলে পাওয়া গেছে চার হাজার বছর আগের উটপাখির ডিম

আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদক: ইসরায়েলে চার হাজার বছরের বেশি সময় আগের উট পাখির আটটি ডিম পাওয়া গেছে।ডিমগুলো ইসরায়েলের এক অঞ্চলের প্রাচীন আমলের আগুনের চুল্লির পাশে পাওয়া গিয়েছে।

বিবিসির বরাত ইসরায়েলের প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ জানিয়েছে যে,নেগেভ অঞ্চলের নিতজানা এলাকায় মরু অঞ্চলের যাযাবরদের ব্যবহৃত প্রাগৈতিহাসিক ক্যাম্পের পাশে বালির তলে চাপা পড়া অবস্থায় ডিমগুলো পাওয়া গেছে।সেখানকার খনন পরিচালক আর্কিওলজিস্ট লরেন ডেভিস বলেন,প্রত্নতাত্ত্বিকরা পাথরের হাতিয়ার এবং মাটির পাত্রের কিছু টুকরো খুঁজে পেয়েছেন।তবে সেখানে পাওয়া ডিমগুলো ছিল বিশেষ আবিষ্কারের মধ্যে অন্যতম ।

এদিকে প্রত্নতত্ত্ববিদরা বলছেন যে,উটপাখির ডিম কেবল খাবারের উৎস হিসেবেই ব্যবহৃত হতো না।উটপাখির একটি ডিমের পুষ্টিগুণ মুরগির প্রায় ২৫টি ডিমের সমান। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় পাত্র হিসেবে,খোদাই বা চিত্রকর্ম দ্বারা সজ্জিত বিলাসবহুল সামগ্রী তৈরিতে এবং পানি বহনের পাত্র হিসেবেও ডিমের খোসা ব্যবহার হয়ে আসছিল।

অপরদিকে সেখানে ডিম গুলো পাওয়ার বিষয়টি প্রত্নতত্ত্ববিদের ভাবিবে তুলেছে।তবে প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন চুলার পাশে ডিমের উপস্থিতি ইঙ্গিত করে যে, সেগুলো সংগ্রহ করা হয়েছিল এবং খাদ্য হিসেবে তখনকার সময় উটপাখির ডিম তারা খেতেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

শ্যামনগর প্রতিনিধি।
সাতক্ষীরা শ্যামনগরে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে সচেতনতামূলক নানা কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার(২৩অক্টোবর) সকাল১০টা অনুষ্ঠিত এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সিসা দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের জন্য সিসামুক্ত পরিবেশ নিশ্চিত করা।
ইউনিসেফ এর সহযোগিতায়, বাস্তবায়নে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ।
 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরসহ,দিনব্যাপী আয়োজনে স্থানীয় শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, তরুণ কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিশেষভাবে, হাই-স্কুল ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও মানববন্ধন। শিক্ষার্থীরা “সিসামুক্ত ভবিষ্যৎ চাই” শ্লোগানে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সচেতনতা ছড়িয়ে দেন।
এছাড়া, আলোচনা সভায় বক্তারা বলেন, সিসা একটি মারাত্মক বিষাক্ত ধাতু যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। তাই পরিবার, বিদ্যালয় ও সমাজের প্রতিটি স্তরে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতা জরুরি।কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা সিসা দূষণ প্রতিরোধে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ পালিত 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *