সংবাদ শিরোনামঃ
গাবুরায় গাস্ট সুপার কাপ ২০২৬ সিজন-২ শুভ উদ্বোধন কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান মালিক সমিতির সাধারণ সভা ও ফলজ চারা বিতরণ অনুষ্ঠিত রামপাল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন সবুর রানা সভাপতি, তারিকুল সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা সোমবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন কালিগঞ্জে মৎস্যঘেরে বিষ প্রয়োগের অভিযোগ, তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই
কয়রা প্রগতি শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কয়রা প্রগতি শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

 

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সদরে অবস্থিত প্রগতি শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম নুরুল আমিন নাহিনের সভাপতিত্বে ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস.এম বাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মাসুম বিল্যাহ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বেগম রোকেয়া খাতুন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রগতি শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মিসেস ফাতিমা খাতুন। শিক্ষক সুব্রত কুমার সরকারের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন গ্ার্জুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মন্ডল, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ- সভাপতি শাহানাজ পারভীন সাথী, পরিচালনা কমিটির সদস্য শাহারিমা জাহান রুনা, শিক্ষক শাহিনা শারমিন, শাহানাজ পারভীন, তনুজা সরকার, ইব্রাহিম খলিল, শাহিদুজ্জামান সোহাগ প্রমুখ। এ বছর প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১৬০ জন ছাত্র-ছাত্রী বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহন করেন। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *