সংবাদ শিরোনামঃ
কালিগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সুমনা পারভীন মিতা শ্যামনগর জামায়াতের উপজেলা কর্মপরিষদ গঠন, শপথ গ্রহণ অনুষ্ঠিত গাবুরায় তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলে নেমে নিখোঁজ, জাল ফেলে উদ্ধার মরদেহ  শ্যামনগরে ‘আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত যুবদলের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা শ্যামনগরের কৃতি সন্তান শাজাহান রনি রাস পূজা উপলক্ষে দূবলার চরের উদ্দেশ্যে ১৮১ তীর্থযাত্রী নিয়ে ৬টি ট্রলারের যাত্রা রাস পূজায় সুন্দরবনে নিরাপত্তার বেষ্টনী’ বনজ সম্পদ রক্ষায় মাঠে একাধিক টিমপুণ্যার্থীদের চলাচলে নির্ধারিত পাঁচ রুট, অন্য কোথাও অবস্থানে নিষেধাজ্ঞা জেলা জজ আদালতের পিপি ও এডিশনাল পিপি ও অতিরিক্ত পিপি মনোনীত হওয়ায় কালিগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা রাত পোহালেই রাস পূজা উপলক্ষে সুন্দরবনের উদ্দ্যশে ছেড়ে যাবে পূর্ণার্থীবাহী ট্রলার, বনবিভাগের সকল প্রস্তুতি সম্পন্ন দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেপ্তার
কালিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারের সংবর্ধনা অনুষ্ঠিত

কালিগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারের সংবর্ধনা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক।।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিক্ষা অফিসারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুল মোনায়েমের সভাপতিত্বে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সদ্য যোগদানকৃত নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এবং সংবর্ধিত বিশেষ অতিথি সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ,মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম,সাধারন সম্পাদক শেখ শফিউল্লাহ, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য,ডা: মুজিব রুবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান,চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের হেলালী,রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ইউনুস আলী ও কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মো: আনোয়ার হোসেন। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন শিক্ষকরাই পারেন একটি সমৃদ্ধশীল দেশ গঠন করতে,একজন স্মার্ট শিক্ষকই পারেন স্মার্ট বাংলাদেশ গঠন করতে। এ সময়ে তিনি কালিগঞ্জ উপজেলার শিক্ষকদেরকে সকল সময় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *