সংবাদ শিরোনামঃ
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজ সংস্কার কাজের উদ্বোধন,খুব শিগগিরই এখানেই পাকা ব্রিজ নির্মাণ করব,আলহাজ্ব আব্দুর রউফ কয়রায় কিশোরী ও তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করণ সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী এবং চেক ও ফলজ বৃক্ষ বিতরণ
কালিগঞ্জে অসামাজিক কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন

কালিগঞ্জে অসামাজিক কার্যক্রম বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানবন্ধন

 

কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

অসামাজিক কার্যক্রম বন্ধ ও দুই সাংবাদিকের নামে মিথ্যা ধর্ষনচেষ্টা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের আয়ুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে এ মানব বন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

রোববার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় মহৎপুর হাটখোলায় শেখ ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে আছানুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মহৎপুর এলাকার মাহমুদা খাতুন, মোছাঃ নাছরিন সুলতানা,আঃ রাজ্জাক,মাহফুজ, মোঃ মোমিন, ছাত্রলীগ নেতা পাভেল, মজনুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন মহৎপুর গ্রামের জবেদ আলীর পুত্র আয়ুব আলী হাজাম ও তার স্ত্রী মাজেদা খাতুনের বাড়িতে দেহ ব্যবসা ও মাদক কারবারের কারনে একটি এলাকা নষ্ট হয়ে যাচ্ছে। উঠতি বয়সী ছেলে মেয়েরা খুব সহজেই মাদক সহ অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়ে পড়ছে।
তাদের এই অনৈতিক কার্যক্রম এর সংবাদ প্রকাশ করায় দৈনিক আজকের সাতক্ষীরা ও আমাদের দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক জি এম মামুন ও দৈনিক সাতঘরিয়া ও আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আরাফাত আলীর বিরুদ্ধে মিথ্যা হয়রানী মূলক ধর্ষনচেষ্টা মামলা দিয়েছে তার স্ত্রী। তাদের বাড়িতে অসামাজিক কার্যকলাপ বন্ধ ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট আহবান জানান বক্তারা।
এ সময় আরও বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ তিনি মানব বন্ধনে একত্বতা প্রকাশ করে বলেন, এলাকায় শুধু আয়ুব আলী নয় সকল অসামাজিক কার্যক্রম পরিচালনা কারি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
প্রসংগত দির্ঘ দিন যাবত আয়ুব আলীর বাড়িতে দেহ ব্যবসা চলছিল। গত ১৪ নভেম্বর স্থানীয়রা নারী সহ আয়ুব আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরের দিন সকালে ভুয়া কাবিন নামা দেখিয়ে আয়ুব আলী ও তার কথিত স্ত্রী মর্জিনা খাতুন পুলিশি হেফাজত থেকে মুক্তি পায়।
সে সংবাদ বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ করায় দুই সাংবাদিকের নামে কাল্পনিক কাহিনি সাজিয়ে আয়ুব আলীর স্ত্রী মাজেদা খাতুন বাদি হয়ে আদালতে মিথ্যা ধর্ষনচেষ্টার মামলা দায়ের করে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *