ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আশাশুনি ও সাতক্ষীরায় র‌্যালী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ১২ রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাতক্ষীরায় হাজার হাজার ধর্মপ্রান মানুষের অংশগ্রহনে র‌্যালী ও মিলাদমাহফিল অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলার গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার আয়োজনে রবিবার সকাল ৮ টায় মাদ্রসাটির সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে ফিরে গিয়ে মিলাদ মাহফিলে মিলিত হয়। মিলাদ মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী নিয়ে আলোকপাত করেন, পীর জাদা খাজা আশরারুল্লাহ, খাজা আজিজ আহমেদ, মাওলানা আজিজুল ইসলঅম, মাওলানা রবিউল ইসলাম, আলহাজ্ব মাওলানা আবু সাঈদ জিহাদী, গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ নুরুল ইসলাম প্রমুখ।
অপারদিকে ১২ই রবিউল আওয়াল মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিভিন্ন ইসলামি সংগঠনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালীটি সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে। পরে মহনবী হযরত মোহাম্মদ(সা:) এর জীবন আদর্শ নিয়ে মসজিদে মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে বিশ^নবী হযরত মোহাম্মদ (সা:) এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলার নলতা খানবাহাদুর আহসান উল্লাহর মাজার মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি উপস্থিত ছিলেন। এছাড়া জেলার শ্যামনগর ,তালা,কলারোয়া উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।