সংবাদ শিরোনামঃ
গাজার নিহত শিশুদের স্মরণে একশনএইডের উদ্যোগে শ্যামনগরে গ্রীন কর্নার স্থাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে মৌতলায় সুধী সমাবেশ অনুষ্ঠিত গাবুরা হরিশখালী মটর ভ্যানের কার্যালয় শুভ উদ্বোধন শ্যামনগর মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা সভা দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও আলোচনা সভা কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত দেবহাটার সখিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ

সাতক্ষীরা কালীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির গঠন

হাফিজুর রহমান শিমুলঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৪ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসাইন এবং সদস্য সচিব বিস্তারিত....

ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের শাস্তির দাবীতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

উপকূলীয় প্রতিনিধি:: সম্প্রতি সময়ে সারাদেশে সংঘটিত ধর্ষণ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বেলা ২ টায় জুম্মা বাদ উপজেলার বিস্তারিত....

সাতক্ষীরা শ্যামনগরে ডাকাতির প্রস্তুতিকালে সেনাবাহিনীর হাতে আটক-৩

শ্যামনগর (সাতক্ষীরা)  প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর এলাকা হতে নেশা গ্রস্থ অবস্থায় ডাকাতের প্রস্তুতি কালে তিন যুবককে আটক করে সেনাবাহিনী। আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের উত্তর হাজিপুর বিস্তারিত....

শ্যামনগর গাবুরায় ওয়াটার ফিলট্রেশন প্ল্যান্ট এর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান 

 শ্যামনগর প্রতিনিধি। সাতক্ষীরা শ্যামনগর গাবুরায় ওয়াটার ফিলট্রেশন প্ল্যান্ট এর উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০ টায় গাবুরা লক্ষীখালী বাগেজান্নাত হাফিজিয়া মাদ্রাসা মাঠে, লক্ষীখালী এলাকার মানুষের বিস্তারিত....

সুন্দরবনের নলিয়ানে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদকঃ সুন্দরবনের নলিয়ানে ২৮ কেজি হরিণের মাংসসহ ১ জন হরিণ শিকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৪ মার্চ ২০২৫)সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমানো এবং দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা ইয়ুথ ফর সুন্দরবন। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যা মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং তরুণদের নেতৃত্বে পরিবর্তনের সূচনা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, এ্যাডঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলনা আকরাম হুসাইন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমুখ। এখানে প্লাস্টিক পলিথিন দুষণ রোধে করণীয়সহ সুন্দরবন রক্ষা, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সমস্যা, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, ধর্মীয় নেতা, পুরোহিত, এনজিও প্রতিনিধি ও ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যবৃন্দ।

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষ অভিযানে এবং

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২ টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ