সংবাদ শিরোনামঃ
গাজার নিহত শিশুদের স্মরণে একশনএইডের উদ্যোগে শ্যামনগরে গ্রীন কর্নার স্থাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে মৌতলায় সুধী সমাবেশ অনুষ্ঠিত গাবুরা হরিশখালী মটর ভ্যানের কার্যালয় শুভ উদ্বোধন শ্যামনগর মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা সভা দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও আলোচনা সভা কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত দেবহাটার সখিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ

কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতে জেল

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে এক প্রতারককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল প্রদান করা হয়েছে। প্রতারক সাইফুল ইসলাম (৩০) উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী এলাকার সফর উদ্দিন মোড়লের ছেলে। জানাগেছে, দীর্ঘদিন যাবৎ প্রতারক বিস্তারিত....

কালিগঞ্জে ২’শ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করলেন প্রত্যাশা ফাউন্ডেশন

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ২’শ পরিবারের মাঝে ফলজাত গাছের চারা বিতরণ করা হয়েছে। মথুরেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে লাইফ কেয়ার হাসপাতাল ও গণপতি হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে বিস্তারিত....

শ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে

 শ্যামনগর প্রতিনিধিঃ বেসরকারী গবেষণা প্রতিষ্টান বারসিক’র উদ্যোগে মঙ্গলবার( ১২ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের কার্যালয়ে কৃষিপ্রতিবেশ বিদ্যা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়।  কর্মশালার শুরুতে বিস্তারিত....

শিক্ষক আয়ুব আলী’র উপর হামলাকারীকে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে শ্যামনগরে শিক্ষক সমিতির মানববন্ধন

এম এ হালিম শ্যামনগর থেকেঃ শ্যামনগর বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী’র উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্যামনগরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১২ নভেম্বর) বেলা ১২টায় বিস্তারিত....

শ্যামনগরে বারসিক’র দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও  দুর্যোগ স্বেচ্ছাসেবকদের ত্রৈমাসিক সভা

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক‘র উদ্যোগে এবং নেটজ-পার্টনারশীপ ফর ডেভেলমেন্ট এ্যান্ড জাস্টিস’র সহযোগিতায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ্য দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালী করণ (পরিবেশ) প্রকল্প এর আওতায় সাতক্ষীরা জেলার বিস্তারিত....

১২ নভেম্বর উপকূল দিবস” কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

শ্যামনগর প্রতিনিধিঃ ১২ নভেম্বর হোক উপকূলের জন্য একটা দিন। একটি দেশের অর্থনীতির উন্নয়ন, নিরাপদ খাদ্য প্রবাহ এবং জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় উপকূলীয় এলাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে সে অনুযায়ী উপকূলকে বিস্তারিত....

কালিগঞ্জে ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার কমিটি গঠন সম্পন্ন

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইকরা তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার (১১ নভেম্বর-২৪) সন্ধ্যায় মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ শহর আলীর সভাপতিত্বে দ্বিন প্রতিষ্ঠানের বিস্তারিত....

চোরাই পথে নারীকে ভারতে পাঠানোর নামে গ*নধ*র্ষণের অভিযোগ

উপকূলীয় অঞ্চল শ্যামনগর প্রতিনিধিঃ ভারতে পাঠানোর নামে সীমান্তে নিয়ে তিশোর্ধ্ব বয়সী এক নারীকে গনধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১০ নভেম্বর) দিনগত রাতে ঘটনাটি ঘটে শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তের বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমানো এবং দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা ইয়ুথ ফর সুন্দরবন। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যা মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং তরুণদের নেতৃত্বে পরিবর্তনের সূচনা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, এ্যাডঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলনা আকরাম হুসাইন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমুখ। এখানে প্লাস্টিক পলিথিন দুষণ রোধে করণীয়সহ সুন্দরবন রক্ষা, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সমস্যা, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, ধর্মীয় নেতা, পুরোহিত, এনজিও প্রতিনিধি ও ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যবৃন্দ।

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষ অভিযানে এবং

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২ টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ