সংবাদ শিরোনামঃ
গাজার নিহত শিশুদের স্মরণে একশনএইডের উদ্যোগে শ্যামনগরে গ্রীন কর্নার স্থাপন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে মৌতলায় সুধী সমাবেশ অনুষ্ঠিত গাবুরা হরিশখালী মটর ভ্যানের কার্যালয় শুভ উদ্বোধন শ্যামনগর মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা সভা দেবহাটায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া ও আলোচনা সভা কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত দেবহাটার সখিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মাহফিল কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ

শ্যামনগরের জয়নগরে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরের কাশিমাড়ীর জয়নগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিশাল হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। (২ নভেম্বর) শনিবার বিকাল ৪ ঘটিকায় জয়নগরের ত্রি-মোহনা মোড়ের উত্তর পাশে মাঠে হাডুডু খেলায় শ্রীফলকাঠী বিস্তারিত....

শ্যামনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে যুব গণ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে

 এ হালিম শ্যামনগর থেকেঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের লক্ষ্যে  কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বর, :(০২ নবেম্বর২০২৪) শনিবার বিকাল ৩ টায় গণ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত....

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ  (শ্যামনগর) প্রতিনিধি। বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় হরিনগর বনশ্রী বিস্তারিত....

কালিগঞ্জে জাতীয় সমবায় দিবসে র‍্যালী,আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে যথাযথ ভাবে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘সমবায়ে গড়ব বিস্তারিত....

হাফিজুর রহমান শিমুলঃ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক ব্যবহার কমানো এবং দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা ইয়ুথ ফর সুন্দরবন। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, পলিথিন ও প্লাস্টিক দূষণ শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এই সমস্যা মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং তরুণদের নেতৃত্বে পরিবর্তনের সূচনা করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, এ্যাডঃ জাফরউল্লাহ ইব্রাহিম, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, এ্যাডঃ আব্দুস সাত্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলনা আকরাম হুসাইন, মিশন মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক শেখ আব্দুল্লাহ প্রমুখ। এখানে প্লাস্টিক পলিথিন দুষণ রোধে করণীয়সহ সুন্দরবন রক্ষা, পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে জনসচেতনতা বাড়াতে স্থানীয় সমস্যা, করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক, ধর্মীয় নেতা, পুরোহিত, এনজিও প্রতিনিধি ও ইয়ুথ ফর সুন্দরবনের সদস্যবৃন্দ।

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বিশেষ অভিযানে এবং

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরার শ্যামনগর থানাধীন বুড়িগোয়ালিনী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি দেশীয় পিস্তল, ১ রাউন্ড তাজা কার্তুজ, ২ টি হাতবোমা এবং ১৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ মাদক জব্দ