প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৯:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
সুন্দরবনে নৌকা ডুবি: ফিরে এলেন ৪ মৌয়াল, নিখোঁজ আরও ৪ জন, খোঁজ মিলেছে আরও একজনের
নিজস্ব প্রতিনিধি:
সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় ৪ জন মৌয়াল জীবিত ফিরে এসেছেন। তবে এখনো আরও ৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি গত সোমবার রাতে সুন্দরবনের কাচিকাটা খালে ঘটে। মৌয়ালদের বহনকারী নৌকাটি হঠাৎ ঝড়ের মুখে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা সবাই পানিতে পড়ে ছড়িয়ে পড়েন।
পরে বনবিভাগের সহায়তায় হুলদিবুনিয়া এলাকা থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন—সবুর খান, মনিরুল ইসলাম, আলমাহমুদ শেখ ও ইউনুচ আলী।
নিখোঁজ থাকা বাকি ৪ জন মৌয়ালের মধ্যে এক জনের খোঁজ পাওয়া গিয়াছে বলে জানান বনবিভাগ,
বাকি ৩ জনের সন্ধানে বনবিভাগ, তল্লাশি অভিযান চালাচ্ছেন। তবে এখনো তাদের কোনো সন্ধান মেলেনি।
উদ্ধার হওয়া মৌয়ালরা জানান, আকস্মিক ঝড়ের কারণে তারা দিকনির্দেশনা হারিয়ে ফেলেন এবং মুহূর্তের মধ্যেই নৌকাটি ডুবে যায়। তারা সাঁতরে ও গাছের সঙ্গে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান।
এদিকে নিখোঁজ মৌয়ালদের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। দ্রুত তাদের সন্ধান পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে বনবিভাগের কর্মকর্তারা জানান, নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক থাকলে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫