সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আটক যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন, অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন
সুন্দরবনের অভয়ারণ্য-এর পুষ্পকাটি খাল এলাকা হতে মাছ ধরা নৌকাসহ ৪জেলেকে আটক করেছে বনবিভাগ

সুন্দরবনের অভয়ারণ্য-এর পুষ্পকাটি খাল এলাকা হতে মাছ ধরা নৌকাসহ ৪জেলেকে আটক করেছে বনবিভাগ

 জহিরুল ইসলাম বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধিঃ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ- এর পুষ্পকাটি অভয়ারণ্যে এলাকা হতে মাছ ধরা সরঞ্জাম ও দুইটি নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টহল টিম।
শুক্রবার (২৮ফেব্রয়ারী ২০২৫) বিকেলে।
এবিষয়ে বনবিভাগের স্মার্ট পেট্রোল টহল টিমের, টিম লিডার নির্মল কুমার( ফরেস্টার) এর কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিদিনের মতো টহল দেওয়া কালে মাছ ধরা অবস্থায় তাদেরকে পুষ্পকাটি খাল এলাকা হতে আটক করি।
আটককৃত জেলেরা হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের
 সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০)সেন্টাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩)
মৃতঃ মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী(৪৫) দক্ষিন কদমতলা গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম(৩৮)।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে জেলেদের আটক বিষয়ে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন দুইটা নৌকা ও মাছ ধরা সরঞ্জামসহ চার জেলে কে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিম, ধৃত আসামিদের বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা জেল হাজতে পাঠানো হয়েছে। ধৃত জেলেরা বলেন পুষ্পকাটি বন টহল ফাঁড়ীর ওসি ও স্টাফ আব্দুস সালামের কাছে চুক্তি করে যাওয়ার পরেও স্মার্ট পেট্রোল টিম আমাদের ধরে চালান দিচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *