সংবাদ শিরোনামঃ
যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর হামলায় উপকূলীয় প্রেসক্লাবের নিন্দা  সুন্দরবনে জেলেদের অনুমতি পত্র বিতরণ শুরু, প্রথম দিনেই বুড়িগোয়ালিনী স্টেশন থেকে ২০২টি পাস সংগ্রহ করেছে জেলেরা শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে মারধরের ঘটনায় আহত মনিরকে দেখতে এমপি গাজী নজরুল ইসলাম সুন্দরবন দিবসে গাবুরায় প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে মানববন্ধন ও ভিডিও প্রদর্শনী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াতের আমিরের গভীর শোক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা কোথায় ও কেমন হবে — বিস্তারিত খবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত — ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা সাংবাদিক আবুল বাসার এর জন্মদিন মারকাজুল আতা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত 
সাতক্ষীরা শ্যামনগরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে 

সাতক্ষীরা শ্যামনগরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে 

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর মঙ্গলবার বেলা ১০টায় উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আব্দুল্লাহ আল রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় নিজেদের বকএতব্য কয়েকজন চেয়ারম্যান উল্লেখ করেন এবারের চৌকিদার ও দফাদার নিয়োগ অতি পরিচ্ছন্ন ও প্রভাবমুক্তভাবে সম্মন্ন হয়েছে। এছাড়া মাদকের ভয়াবহতা নিয়ে সীমান্তবর্তী এলাকা পাহারার দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের আরও বেশী তৎপরত হওয়ার পরামর্শ দেয়া হয়। এছাড়া চলমান রমজানকে কেন্দ্র করে বাজার মনিটরিং ব্যবস্থার উপর গুরুত্বারোপ করা হয়। তবে উপজেলাজুড়ে চলমান ক্যাসিনো কান্ডসহ ডাম্পার চলার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, চেয়ারম্যান মাসুদুল আলম, আমজাদুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।
এদিকে আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে জাতীয় ভোক্তা অধিকার সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিমাপে কারচুপি,  বাটখারা বা ওজন পরিমাপ যন্ত্রের কারচুপি, মেয়াদউত্তীর্ন পণ্য বা ঔষধ বিক্রয়ের দন্ডসহ মিথ্যা এব ঙহয়রানীমুলক মামলা দায়েরেরর পাশাপাশি ভোক্তা অধিকারের নানা দিক নিয়ে আলোচনায় হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *