প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বন্য শুকরের আক্রমণে আহত১
সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে বন্য শুকরের আক্রমণে এক যুবক আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পশ্চিম সুন্দরবনের পুষ্প কাটিং সংলগ্ন নদীর চরের পাশে এ ঘটনা ঘটে।
আহত হয়েছেন, গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আরশাদ গাজীর ছেলে আব্দুল রহিম (২৭) তিনি গাবুরা ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় এক জন কাঁকড়া শিকারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে তিনজন সঙ্গী নিয়ে ওই যুবক সুন্দরবনের বনে কাঁকড়া ধরতে যান। বনের ভেতরে হঠাৎ একটি বন্য শুকর তাদের দিকে তেড়ে আসে। সবাই সরে যেতে পারলেও ওই যুবক শুকরের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক জানান, তার পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরামেডিকেলল হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা বন বিভাগের কর্মকর্তা জানান, কাঁকড়া ও মাছ ধরতে গিয়ে জেলেরা প্রায়ই বন্যপ্রাণীর মুখোমুখি হয়। সতর্কতা মেনে বন ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
ঘটনার খবরে জেলে পরিবার এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫