হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উকশা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিএম ফজর আলীর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নুল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ উপজেলা শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান ও প্রধান শিক্ষক রেজাউল কবীর। এ সময়ে সততা স্টোরের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আক্তার মুন্নী, প্রতিষ্ঠাতা সদস্য নিরোদ কুমার মন্ডল ও অভিভাবক সদস্য আব্দুল মতিন গাজী। বক্তারা বলেন, সততা স্টোর শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও আত্ম- নির্ভরশীলতার চর্চা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের পাশাপাশি মূল্য পরিশোধের ক্ষেত্রে সততা ও দায়িত্ববোধের শিক্ষা অর্জন করবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply