বিন্দু নারী উন্নয়ন সংগঠন কালিগঞ্জ এর অর্থায়নে, বনজীবী ইয়ুথ টিমএর আয়োজনে
এ্যাডভোকেসি সভা করা হয়েছে।
রবিবার ( ৯ মার্চ) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালী গ্রামে।
বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রকল্পের অধীনে। যুব সংগঠন বনজীবি ইয়ুথ টিমের আয়োজনে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় অত্র ইউনিয়নে কম্পোস্ট তৈরিতে আগ্রহী ২৬ জন প্রান্তিক নারী ও কৃষকে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অধিবেশনে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শেখ জামাল হোসেন। তিনি কম্পোস্ট ব্যবহারে স্থানীয় নারী কৃষকদের মাঝে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা ও হাতে কলমে কম্পোস্ট তৈরি ও চাষাবাদ সম্পর্কে দিক নির্দেশনা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকার কৃষি জমির লবনাক্ততা জলবায়ুর পরিবর্তন জনিত কারনে প্রতিনিয়ত বেড়েয় চলেছে।
প্রান্তিক নারী কৃষকেরা বাড়ির আঙ্গিনায় যেটুকু জমিতে শাক সবজি চাষ করেন সেখানে ও ফসল ফলাতে তারা রাসায়নিক সার ব্যবহার করে। একদিকে জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিনিয়ত লবণাক্ততা বৃদ্ধি অন্যদিকে রাসায়নিক সার ব্যবহার, যার ফলে দিন দিন এই এলাকার মাটির উর্বরতা নষ্ট হচ্ছে পাশাপাশি রাসায়নিক সার ব্যবহারে প্রান্তিক এই কৃষকেরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপকূলীয় এলাকায় মাটির উর্বরতা রক্ষার্থে ও প্রান্তিক নারী কৃষকদের আর্থিক ক্ষতির লাঘোবে বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট একশন প্রকল্পের অধীনে যুব সংগঠন বনজীবি ইয়ুথ টিম স্থানীয় নারী কৃষকদের জৈব কৃষি ও কম্পোস্ট ব্যাবহারে আগ্রহি করার লক্ষ্যে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ দেন।
উক্ত অধিবেশনে উপস্থিত ছিলেন বনজীবি ইয়ুথ টিমের সদস্য ও প্রজেক্ট লিড সানজিদা খাতুন, রাজিয়া পারভিন, আনান্দিনি মুন্ডা, আল-আমিন হোসেন,শামীম হোসেন প্রমুখ।