শ্যামনগর প্রতিনিধি।
দুর্যোগ-কবলিত উপকূলীয় জনপদ গাবুরাতে ৯০০ দুস্থ্য পরিবারে মাঝে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানীর মাংস বিতরণ করেছে নাবিক। ব্রতী সমাজ কল্যান সংস্থার বাস্তবায়নে নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি নাবিক এর সহযোগিতায় শুক্রবার (২৯ মে) ঈদুল আযহার ২য় দিন ব্রতীর প্রকল্প অফিস বুড়িগোয়ালিনীতে সকাল থেকে ৭টি গরু কুরবানী করা হয়। তাতে ৯০০ কেজি মাংস হয়। উক্ত মাংস নদীভাঙন, লবণাক্ততা আর দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা গাবুরার ৯০০ অসহায় পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পরিবার প্রতি ১ কেজি করে ।
নদী পথে ট্রলারে গাবুরার ডুমুরিয়া, চৌদ্দরশি ঘাট ও চাঁদনীমুখা ঘাটসহ দুর্গম নদীপথ ঘুরে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ব্রতীর সেচ্ছাসেবকরা।
এ সময় উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, ইউপি সদস্য জি এম আবিয়ার রহমান, ব্রতীর ম্যানেজার সাইফুর রহমান, সুপারভাইজার মনিরুজ্জামান, ডাঃ সামিয়া রশিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মাংস পেয়ে অসহায় পরিবারগুলোর চোখে ফুটে ওঠে আনন্দ আর কৃতজ্ঞতার হাসি। কেউ কেউ আবেগভরা কণ্ঠে বলেন, “কুরবানির সময় ছাড়া আমরা মাংস খেতে পারি না।”
উল্লেখ্য, ব্রতী সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে গাবুরা এলাকায় নাবিক এর সহায়তায় ৪০০ অনাথ শিশুর পুনর্বাসন, গৃহায়ন, নিরাপদ খাবার পানি ও স্বাস্থ্যসেবা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায় অভাগ্রস্থদের জন্য এ ধরণের কুরবানীপ্রোগ্রাম নিঃ সন্দেহে বড় আয়োজন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.