প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৭:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
শ্যামনগর গাবুরার সোরা গ্রামে স্লুইজ গেটকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, যুবদলের আহত ২
গাবুরার সোরা গ্রামে স্লুইজ গেটকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, যুবদলের আহত ২
এম এ হালিম উপগ্রহ অঞ্চল ( শ্যামনগর) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামে স্লুইজগেটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯নং ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর হান্নান ও তার সহকর্মী আব্দুল রহিম আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সোরা গ্রামের একটি স্লুইজগেটের নিয়ন্ত্রণ ও পানি প্রবাহ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। উক্ত হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের দুইজন গুরুতর আহত হয়।
আহতরা হলেন, ৯নং সোরা গ্রামের ওয়াজেদ মোড়লের ছেলে আব্দুল হান্নান (৩৮) ও মৃত ছবির মালীর ছেলে আব্দুর রহিম মালী (৪৫)।
এলাকাবাসী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করছেন। যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নানের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এবিষয়ে গাবুরা ৯ নং সোরা গ্রামের আবিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন গত দুই ৫আগষ্ট এর পর থেকে গাবুরা বিএনপির কিছু লোক ওই স্লুইজগেট টি দখল করে ভোগ দখল করে আসছিল, ২০২৬ সালের জাতীয় নির্বাচনের পরে এলাকার সর্বস্তরের জনগণ মিলে ওই স্লুইজগেটটি অবমুক্ত করেন,
এমত এমতাবস্থায় জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং ইউপি চেয়ারম্যান মাসুদুল আলমের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় ৯ নং সোরা গাজীবাড়ি লোকমানিয়া জামে মসজিদ এই স্লুইজগেট টি ভোগ দখল করিবে,এখানে তৃতীয় পক্ষ কেউ হস্তক্ষেপ করিবে না।
এ বিষয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুদুল আলম জানান, স্লুইজগেট নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ শুনলাম তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হান্নান ও রহিম দুইজন আহত হয়েছেন। তাদের সাতক্ষীরায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫