কাশিমাড়ী থেকে, জি এম ইমরান হোসেন: কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির পরামর্শ প্যানেলের উদ্যোগে এক মতবিনিময় সভা আজ বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়েছে। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি আল বান্না।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা গোলাম বারী। এছাড়াও উপস্থিত ছিলেন এস. এম. আক্তার ফারুক, জামাল ফারুক এবং হাফিজ জোয়ারদার।
সভায় কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজসেবা, যুব উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে মানবিক ও স্বেচ্ছাসেবী কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় সমন্বয় প্যানেলের সদস্য সাদ্দাম, সবুজ, আরিফুল, সুজন, মাসুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। সভা শেষে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটির অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.