সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে আলিফ ও মজিদ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ *রবিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন বুড়িগোয়ালিনীতে অনুষ্ঠিত হলো ‘মাস্টার একাডেমি বৃত্তি উৎসব-২০২৬’ সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর মিন্টু ডাকাতের মৃত্যুর খবরে উপকূলে চাঞ্চল্য, স্বস্তির কথা জানাচ্ছেন বনজীবীরা কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই কালিগঞ্জে ৫৫টি মন্ডপে তৈরী হচ্ছে দূর্গাপ্রতিমা বিশেষ আকার্ষণ আমিয়ান মন্ডপে কালিগঞ্জের বিষ্ণুপুরে জাতীয়তাবাদী মৎসীজীবি দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগর,গাবুরায় সকারফাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গাইনবাড়ী গোল্ডেন বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন শনিবার*স্মার্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখবেন আড়পাংগাশিয়া দুর্গামন্দিরে টানেলের ভেতর দিয়ে দেখা যাবে দুর্গাপ্রতিমা
শ্যামনগরে মাইক্রোবাসের ধাক্কায় এক পাগল গুরুতর আহত

শ্যামনগরে মাইক্রোবাসের ধাক্কায় এক পাগল গুরুতর আহত

 

উৎপল মণ্ডল শ্যামনগর,প্রতিনিধি।

শ্যামনগর উপজেলা সড়কের পাশে থাকা পাগলকে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয় যায়। মাইক্রোবাসের ধাক্কায় পাগলের মাথা ফেটে প্রচুর রক্ত বেয় হয়। ঘটনা টি ঘটে মঙ্গলবার (১৮ অক্টোবর) আনুমানিক রাত ১০ টার দিকে। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে কয়েক জন যুবক তাকে শ্যামনগর হাসপাতালে নিয়ে যায় এবং সাথে সাথে তার চিকিৎসার ব্যবস্থা করেন। তার মাথায় ৮/১০ টি সেলাই দিতে হয়েছে।

এদিকে পাগলের এক্সিডেন্টের খবর শুনে দ্রুত ছুটে আসেন ডাক্তার আমজাদ হোসেন এবং তার সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করেন। ডাক্তার আমজাদ হোসেন পাগলকে প্রতিদিন খাওয়াতেন, নতুন জামা প্যান্ট পরাতেন এক কথা তার দেখাশোনা করতেন। পাগলকে তিনি খুব যত্ন করতেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, আঘাত বেশ গুরুতর। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে এবং তাকে বেডে দেওয়া হয়েছে। পাগলটি এখন শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উপজেলা সড়কে বহুদিন ধরে বিভিন্ন দোকানের সামনে শুয়ে বসে থাকতে দেখা যেতো তাকে। রাস্তার পাশের দোকানদার এবং পথচারীদের দেয়া খাবার খেয়ে সবসময় পাগলটা ঐ পথে শুয়ে থাকতো।

প্রত্যাক্ষদর্শীরা জানান, পাগলটা যথারীতি আগের মতই রাস্তার উপর বসে ছিলো। দ্রুত গতিতে বাসস্টান্ড অভিমুখে যাওয়া একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।অনেকেই তাকে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট মনে করলেও কখনো বিস্তারিত কোন কিছু তার সম্পর্কে জানা যায়নি। আবার অনেকেই ধারনা করেন এই পাগলকে কেউ ভারত থেকে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। কারণ মাঝে মাঝে তার মুখ থেকে হিন্দী বলতে শোনা যেতো। তবে সে কোথা থেকে এসেছে, তার নাম কি বা তার কোন পরিচয় জানা সম্ভব হয়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *