নিজস্ব প্রতিনিধি।
"স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ই এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালি ও হল রুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ ও সোলাইমান কবির, ডাক্তার তরিকুল ইসলাম সহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.