প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
শ্যামনগরে উপজেলা প্রশাসনের আয়োজন পালিত হচ্ছে পহেলা বৈশাখ
সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যা পুরো উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।
দিনব্যাপী আয়োজনে ছিল লোকসংগীত, নৃত্য, আবৃত্তি, লাঠি খেলা ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। অংশগ্রহণকারীরা বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেন তাদের পরিবেশনার মাধ্যমে। শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে এবং সমাজে সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হয়।
উৎসবমুখর পরিবেশে দিনভর চলা এ আয়োজন শ্যামনগর উপজেলাকে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত করে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫