হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব এর সার্বিক সহযোগিতায় মোঃ জুয়েল হোসেন অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানার নেতৃত্বে কালিগঞ্জ থানার এসআই শাহাদত হোসেন ও এএসআই সেলিম রেজাসহ অন্যান্য ফোর্সের সহায়তায় কালিগঞ্জ, শ্যামনগর ও সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে (কুখ্যাত চোর) আসামী-১ মোঃ শাহাজান কবির @শাহীন (৪১), পিতা-মোঃ আবুল কাশেম সরদার, স্থায়ী গ্রাম-কাশিমারী, হাল গ্রাম-গুমনতলী, থানা-শ্যামনগর ২। মোঃ জয়নাল আবেদীন (৩২), পিতা-মোঃ আজগার গাজী, ৩। মোঃ আব্দুর রহমান (৩৪), পিতা-মৃত নূর ইসলাম গাজী, উভয় সাং-কুখরালী, উভয় থানা-সাতক্ষীরা সদর, সর্ব জেলা-সাতক্ষীরাদের ছিনতাই হওয়া মালামাল ০১টি মিশুক ভ্যান সহ সাতক্ষীরা সদর থানা এলাকার বাঙ্গালের মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। দস্যুতার ঘটনায় জড়িত চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.