আল-হুদা মালী,স্টাফ রিপোর্টার, শ্যামনগর: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন শাখার অফিস সম্পাদক ওবায়দুল্লাহ আল মামুন সংগঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। আজ ২৭ জুন ২০২৬ তারিখে তিনি শ্যামনগর পূর্ব আদর্শ থানা শাখার সভাপতি বরাবর এই অব্যাহতিপত্র জমা দেন।
আবেদনপত্রে ওবায়দুল্লাহ আল মামুন উল্লেখ করেন, তিনি ২০২২ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে এসেছেন। তবে বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তার পক্ষে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকা এবং দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
এরই প্রেক্ষিতে তিনি সংগঠনের সমস্ত সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির মাধ্যমে এই আবেদনপত্রটি থানা শাখা সভাপতির নিকট পাঠানো হয়েছে।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.