নিজস্ব প্রতিবেদক।
শ্যামনগরে বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে জলবায়ু সংকটাপন্ন অঞ্চলের প্রান্তিক নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়ন জোরদারকরণ (অগ্রযাত্রা) প্রকল্পের আওতায় ২৫ ও ২৬ জুলাই ২০২৬ বুড়িগোয়ালিনীর সিডিও হলরুমে দুই দিনব্যাপী প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ প্রদান করেন শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সুব্রত বিশ্বাস। এবং উপসহকারী প্রানীসম্পদ কর্মকর্তা সুদীপ্ত কুমার বিশ্বাস। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয় এর সংকট মোকাবিলায় নারীদের অর্থনৈতিক ও সামাজিক স্বাবলম্বী করা জরুরি। হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের মাধ্যমে নারীরা যাতে নিজেদের ভাগ্য বদলাতে পারেন এবং প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখতে পারেন, সেই কারনেই এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী প্রশিক্ষণে জলবায়ু সহনশীল পদ্ধতিতে গবাদিপশু পালন, সাধারণ রোগবালাই প্রতিরোধ, টিকাদান এবং আপদকালীন সময়ে প্রাণিসম্পদ সুরক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখানো হয়।
বারসিক এর ইউনিট ম্যানেজার মননজয় মন্ডল এর সঞ্চালনায় প্রকল্পের প্রকল্প ম্যানেজার মাসুম বিল্লাহ, এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর ফজলুল হক ও ফিল্ড ফ্যাসিলিটেটর মহিরঞ্জন মন্ডল উপস্থিত ছিলেন। বারসিক ও নেটজ্ বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণে অগ্রযাত্রা প্রকল্পের প্রাণী স্বাস্থ্য কর্মী গাবুরার আসমাউল হুসনা, আজমুন্নাহার কুইন, পদ্মপুকুরের প্রভাতী রানী, সোনিয়া আক্তার, বুড়িগোয়ালিনীর চন্দনা রানী, আনান্দিনী মুন্ডা এবং মুন্সিগঞ্জ ইউনিয়নের নমিতা রানী ও স্বপ্না রানী প্রশিক্ষণ গ্রহন করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.