শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে জ্বালানী পেট্রোল পাম্পে প্রশাসনের হঠাৎ অভিযান, তদারকিতে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার মুন্সিগঞ্জ, বংশীপুরের আশা ও লস্করসহ খানপুরের শ্যামনগর ফিলিং স্টেশনসমুহে উক্ত মনিটরিং কার্যক্রম চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ রাশেদ হোসাইন সঙ্গীয় অফিসারবৃন্দ নিয়ে উক্ত মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এসময় সরকার নির্ধারিত মুল্যে জ্বালানী বিক্রয়সহ নির্দিষ্ট পরিমাপের বাইরে কাউকে জালানী না দেয়ার জন্য মনিটরিং টিমের সদস্যরা স্পশ্ট নির্দেমনা দেন। এমনকি রাতের বেলা কাইকে ড্রামযোগে জ্বালানী না দেয়ার বিষয়েও কঠোর হুময়িারী উচ্চারণ করেন। এমন নিদের্শনার ব্যতয় ঘটলে জালানী তৈল গ্রহন এবং সরবরাহকারীদের বিরুদ্ধে প্রচলতি আইনে ব্যবস্থা গ্রহনের বিষয়ে তিনি সংশ্লিষ্ট পাম্প কতৃপক্ষকে হুশিয়ারী করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.