প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৬, ৯:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৪, ৪:১২ পি.এম
পারিবারিক হাঁস মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে
জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে ভামিয়া সিসিআরসি সংগঠনটি দীর্ঘ ১০ বছর যাবৎ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যমে এলাকার উন্নয়নের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ভামিয়া সিসিআরসি এবং সিসিআরসির ইয়ুথ টিমের উদ্যোগে বিভিন্ন নেটওয়ার্ক এবং কলাবেরশন এর মাধ্যমে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য ৩০ জন নারীকে পারিবারিক হাঁস মুরগী পালনের উপর ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়।
অদ্য ৭ দিনের প্রশিক্ষণ শেষে( ১ জানুয়ারি ২৪) সোমবার বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ৩০ জনকে সম্মানি ভাতা এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
যাহা সিসিআরসি সংগঠনের জন্য একটি বড় সফলতা। এছাড়া যুব উন্নয়ন কর্মকর্তা মো:আহসান হাবীব বলেন কেউ যদি হাঁস মুরগীর খামার করার জন্য লোন নিতে চাই তাহলে সিসিআরসি সংগঠনের সাথে যোগাযোগের মাধ্যমে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে বিনা সুদে তাকে লোন দেওয়া হবে।
উক্ত মহতী প্রশিক্ষণে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম, সিসিআরসির সভাপতি মোঃ রেজাউল করিম ঢালী, ইয়ুথ টিম লিডার ইমাম হোসেন, শহর আলি সহ
সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মি: সুজন বিশ্বাস।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫