হাফিজুর রহমান শিমুলঃ
পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধের মাধ্যমে সুন্দরবন রক্ষার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ-২৬) কালিগঞ্জ অফিসার্স ক্লাবে উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের আয়োজনে এবং রূপান্তরের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সসভাপতিত্বে ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম এবং কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, মাওলানা আকরাম হুসাইন প্রমুখ।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেনার খালিদ লামি। সভায় উপস্থিত ছিলেন ইয়ুথ ফর সুন্দরবনের সহ-সভাপতি মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা কেয়া, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আতিক হাসান, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, বোঝার সম্পাদক বিপ্লব হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার, মিডিয়া সম্পাদক এস এম শাহাদাতসহ সংগঠনের সকল সদস্য। এছাড়াও অনুষ্ঠানে আইনজীবী, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সমাজসেবক, ধর্মীয় নেতা, পুরোহিত ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশ সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.