প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৫:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৬, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির প্রেস ব্রিফিং
এম এ হালিম শ্যামনগর থেকে।
ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ এবং পাচার প্রতিরোধ, আভিযানিক সফলতা ও কোরবানি ঈদ উপলক্ষে বিজিবি কর্তৃক গৃহীত বিশেষ কর্মসূচির প্রেক্ষাপটে প্রেস ব্রিফিং করা হয়েছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) দূপুরে ১৭ নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নে।
প্রেস ব্রিফিং জানান,বর্ডার গার্ড বাংলাদেশ, দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর দায়িত্বপূর্ণ এলাকা ৬০০ কিঃ মিঃ বিস্তৃত। এই বিস্তীর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম ০২টি সেক্টরের অধীনে ০৭টি ইউনিটের ১১৬ টি বিওপি'র মাধ্যমে প্রতিদিন দিবারাত্রি ৪৬৪ টি টহল পরিচালনার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, পাচার ও মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিজিবি যশোর রিজিয়নে সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছে; এর আওতায় বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে বিশেষ তল্লাশি, সীমান্তবর্তী ২২টি তেল পাম্পে নজরদারি, চোরাচালান রুটে ২৫,৮৪ টি টহল ও ৯১৬ টি চেকপোস্ট পরিচালনা, ৯০৯ টি জনসচেতনতা সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ৪০ টি টাস্কফোর্স ও ৬৬টি যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ তেল জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে সীমান্ত দিয়ে গরু পাচার রোধে বিজিবি নজরদারি জোরদার করেছে; অতিরিক্ত টহল ও চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজন চলাচলের ওপর কড়া নজরদারি এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে তাদের সহযোগিতা কামনা করা হচ্ছে।
তাছাড়া নিয়মিত আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে যশোর রিজিয়ন ২০২৬ সালে ৯৬ জন আসামীসহ প্রায় ৬২ কোটি ৪০ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক করেছে; যার মধ্যে স্বর্ণ, হিরক, রৌপ্য, অস্ত্র ও গোলাবারুদ উল্লেখযোগ্য। একইভাবে ২০২৫ সালে ৪২০ জন আসামীসহ প্রায় ৩৭৭ কোটি ৪৬ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়। পাশাপাশি মাদক বিরোধী অভিযানে ২০২৬ সালে প্রায় ২২ কোটি১৩ লক্ষাধিক টাকার বিভিন্ন মাদকদ্রব্য (মদ, ক্রিস্টাল মেথ, গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল) এবং ২০২৫ সালে প্রায় ১৯ কোটি ৫২ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ২০২৫-২০২৬ সময়ে পরিচালিত চোরাচালান বিরোধী অভিযানে ৩১ জন আসামীসহ প্রায় ১৬ কোটি ৬৫ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল আটক করেছে; যার মধ্যে অস্ত্র ও গোলাবারুদ, পাঁচ হাজারের অধিক বোতল ফেন্সিডিল, লক্ষাধিক পিস ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন প্রকার মেডিসিন উল্লেখযোগ্য।
বিজিবি মহাপরিচালক মহোদয়ের ভিশন- 'বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক'। বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিবেদিত। আইন শৃঙ্খলা রক্ষাসহ চলমান ভোজ্য ও জ্বালানি তেল মজুদ এবং পাচার প্রতিরোধ সংক্রান্ত যে কোন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজন স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ, পরিবেশকর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ; তাই আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.
হেড অফিসঃ আলাউদ্দিন মার্কেট, নীলডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা- ৯৪৫৫