নুরনগর শ্যামনগর প্রতিনিধিঃ
নতুন বছরের শুরুতেই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে একটি দড়ি, সুতা, নেট-জালের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ দোকানি।
সোমবার (১ জানুয়ারি) ভোর ছয়টার দিকে আগুন লাগার খবর পায় শ্যামনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শ্যামনগর উপজেলার নূরনগর বাজারের এক দোকানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সাতটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট বৈদ্যুতিক থেকে হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
ক্ষতিগ্রস্থ দোকানি হলেন, নূরনগর গ্রামের মৃত তফেজউদ্দীন কারিকরের ছেলে মোঃ শহিদুল ইসলাম কারিকর।
ক্ষতিগ্রস্থ শহিদুল ইসলাম কারিকরের ছেলে আবু হাসান কান্না জড়িত কণ্ঠে জানান, আমরা শেষ। দোকানে আগুন লেগে আমাদের প্রায় বিশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের আর পুঁজি বলতে আর কিছুই রইল না। এই দোকানের কামাই রোজগার দিয়েই আমাদের সংসার খরচ চলতো। এই ব্যবসার জন্য আমরা অনেক টাকা ঋণ এখন কি হবে আল্লাহ ভাল জানে।
এদিকে এ ঘটনার পর থেকে দোকানের মালিক মোঃ শহিদুল ইসলাম কারিকর অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান তার ছেলে মোঃ আবু হাসান।
সম্পাদকঃ এম এ হালিম, মোবাইল: ০১৯১১-৪৫১৬৯৭,০১৭৮১১৫৮৯২৯ , Email- halim.nildumur@gmail.com.